বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ ও টানা ৩৬ ঘন্টা হরতালের ২য় দিনে রাজধানীর বাড্ডায় মিছিল ও রাজপথ অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
সোমবার সকাল ৮টায় মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে বাড্ডার নতুনবাজারে মিছিল করে শিবিরকর্মীরা। এসময় তারা রাস্তায় ইট পাটকেল ও লাঠিসোটা ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করে।
এসময় রাস্তায় রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, মহানগরী শিক্ষা সম্পাদক আব্দুল হালিম, বাড্ডা দক্ষিণ থানা সভাপতি জাকির হোসাইন, শিবিরনেতা ইবরাহীম, আব্দুল আজিজ, নাঈম, আলকামিনসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
বাড্ডায় শিবিরের মিছিল, রাস্তা অবরোধ
আপডেট :January 26, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
