Skip to content

মঙ্গলবার নয়া পল্টনে কোকোর জানাজা,৩ দিনের শোক

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আগামী সোম, মঙ্গল ও বুধবার সারাদেশে শোক দিবস পালন করবে বিএনপি।

রোববার বিকেলে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয় আগামী মঙ্গলবার ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ আসর মরহুম আরাফাত রহমান কোকো’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার সারাদেশে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তিন দিনের শোক কর্মসূচি পালনের জন্য অনুরোধ করেন।
শোক দিবস উপলক্ষে দেশের সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫