Skip to content

‘সি থান্ডার’ দেখতে সমুদ্র জয়ে রাষ্ট্রপতি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র জয় থেকে: বার্ষিক মহড়া দেখতে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ জাহাজ ‘সমুদ্র জয়’-এ পৌঁছেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

চট্টগ্রাম থেকে একটি স্পিডবোটে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর তিনি ‘সমুদ্র জয়’ জাহাজে পৌছান। সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন ডব্লিউ এইচ কুতুব উদ্দিন রাষ্ট্রপতিকে স্বাগত জানান। নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিএন ফ্লোটিলার কমডোর এম খালেদ ইকবাল এ সময় উপস্থিত ছিলেন।

জাহাজে ওঠার পরপরই নৌবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়।

পতেঙ্গা মোহনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া ‘এক্সসারসাইজ সি থান্ডার-২০১৫’ শুরু হবে দুপুর সোয়া ১২টায়। টানা ১৬ দিনব্যাপী মহড়ার পর মঙ্গলবার (২৭ জানুয়ারি) এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫