বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। সুন্দর হাস্যোজ্জ্বল মুখশ্রী, আকর্ষণীয়, শারীরিক গঠন, সাবলীল অভিনয়থ সবকিছু দিয়ে নায়িকা সঙ্কটের এই সময়ে নির্মাতাদের কাছে অপরিহার্য হয়ে উঠেছেন তিনি। তারই ধারাবাহিকতায় জয়া ‘জিরো ডিগ্রি’ ছবি নিয়ে পর্দা কাঁপাতে আসছেন। অনিমেষ আইচ পরিচালিত এ ছবিটি ৬ ফেব্র“য়ারি মুক্তি পেতে যাচ্ছে।
এ প্রসঙ্গে ৪২ বছর বয়সী জানান, ‘এ ছবির মাধ্যমে দীর্ঘ দুই বছর পর আমাকে চলচ্চিত্রে দেখা যাবে। এ ছবির চিত্রনাট্যে যথেষ্ট বৈচিত্র্যতা রয়েছে। আশা করছি ছবিটি দেখে দর্শক নিরাশ হবেন না। এখানে আমাকে একেবারে সাদামাটা বেশে দেখা যাবে।’
গ্রাম্য নারীর সংগ্রামী জীবনের গল্প নিয়ে ছবির পটভূমি গড়ে উঠেছে। এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। ছবিতে জয়া একটি সাধারণ তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন। জয়ার চরিত্রটি ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। ছবিতে পদে পদে ঠকে যাওয়া জয়ার প্রতিশোধের অভিযানে সঙ্গী হয় মাহফুজ।
বর্তমানে জয়া চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২’ ছবিতে অভিনয় করছেন। এটি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির সিক্যুয়াল। এ ছবিতেও শাকিব-জয়ার রসায়ন দেখা যাবে। এর চরিত্রের প্রয়োজনে নাচের প্রশিক্ষণ নিয়েছেন জয়া। এখন হায়দরাবাদ, কাশ্মীর, লাদাখসহ ভারতের বিভিন্ন লোকেশনে পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২-এর শুটিং হচ্ছে। এদিকে জয়া সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ১৯৪৭ সালের দেশভাগের গল্প নিয়ে ছবির কাহিনী গড়ে উঠেছে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের । জয়া ছাড়া এতে রয়েছেনথ সাবিত্রী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, ঋতুপর্ণা, ব্রাত্য বসু প্রমুখ।
২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘ডুবসাঁতার’ (২০১০)
‘গেরিলা’ (২০১১), ‘চোরাবালি’ (২০১২), ‘আবর্ত’ (২০১৩) ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী'(২০১৩) ছবিগুলো মুক্তি পেয়েছে।বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
