Skip to content

চুম্বন বড় কোন বিষয় নয়

বিনোদন ডেস্ক ॥ মার্ডার খ্যাত বলিউড কন্যা মল্লিকা শেরাওয়াত খোলামেলা অভিনয়ের জন্যে বরাবরই আলোচিত-সমালোচিত। তবে এবার চুম্বনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তার মতে, চুম্বন বড় কোন বিষয় নয়।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মুখোমুখি হয়েছিলেন বলিউড তারকা মল্লিকা শেরাওয়াত। এ সময় তিনি নিজের ক্যারিয়ার ও খোলামেলা অভিনয় করা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মল্লিকা বলেন, ‘বর্তমানে সব অভিনেত্রীর শরীরই আকর্ষণীয়। তাই শুধুমাত্র শরীরের কারণে একজন অভিনেত্রীকে পরিচালকরা কাজের সুযোগ দেন এটা আমি বিশ্বাস করি না।’
এ সময় ছবির দৃশ্যে চুম্বনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চুম্বন বড় কোন বিষয় নয়। কিন্তু চুম্বন দৃশ্যে অভিনয় করার জন্যে আমি বাজে রাজনীতির শিকার হয়েছি। এটা মূলত ঈর্ষা থেকে করা হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫