Skip to content

সেনানিবাসে শখ

বিনোদন ডেস্ক ॥ মডেলিং এবং অভিনয়ের বাইরে নাচ নিয়েও ব্যস্ত সময় কাটান আনিকা কবীর শখ। বিভিন্ন উৎসবে টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানে নিয়মিত নৃত্য পরিবেশন করে থাকেন এ শিল্পী। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও মঞ্চ মাতান এই তারকা।

এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার ময়নামতি সেনানিবাসে অনুষ্ঠিতব্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন শখ। তার সঙ্গে জুটি হিসেবে নৃত্য পরিবেশন করবেন সোহেল। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ‘পপুলার লাইফ ইন্সুরেন্স হিমেল সন্ধ্যা’ শিরোনামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আঁখি আলমগীর ও তপু সোহেল, শখ ছাড়াও অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) শিল্পীরা।
অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করবেন কুমিল্লা ক্যান্টনমেন্টের কয়েক হাজার সেনা সদস্য ও তাদের পরিবার। অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক রুকসানা কবীর কাকলীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানটি ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। লোপা হোসাইনের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫