স্পোর্টস ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে সমানে সমান লড়েছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে দুই দলের লড়াই।
স্ট্যাম্পফোর্ড ব্রিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চেলসি ও ম্যান সিটির মধ্যে। যদিও গোলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে দুই দলকে। ৪১ মিনিটে হ্যাজার্ডের ক্রস থেকে গোল করছেন চেলসির রেমি। আর বিরতিতে যাওয়ার ৪ চার মিনিট আগেই সমতায় ফিরেছে ম্যানসিটি। গোল করেছেন ডেভিড সিলভা। বলের যোগান দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
বিশ্রামের পর কোনো গোল হয়নি। তাই ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে চেলসি ও ম্যানসিটিকে। খেলার শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমে ছিলেন ম্যানসিটির ল্যাম্পার্ড। তাকে দারুণভাবে বরণ করে নিয়েছেন সাবেক ক্লাবের সমর্থকরা। গত বছর সেপ্টেম্বরে চেলসি ছেড়ে ম্যানসিটিতে নাম লিখিয়েছেন ৩৬ বছর বয়সী ল্যাম্পার্ড।
অবশ্য ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৩। আর সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ম্যানেচস্টার সিটি।
ড্র করেও শীর্ষে চেলসি
আপডেট :February 1, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
