Skip to content

হুকুমের আসামি করে খালেদা ও তিন নেতার নামে মামলা হচ্ছে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির তিন নেতার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এই মামলাটি দায়ের করা হবে বলে। মামলাটি করবেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। তিনি নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও বিএনপির ৩ নেতার তালিকায় রয়েছেন- চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে এ পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় খালেদাসহ তিনজনকে হুকুমের আসামি করে এই হত্যা করা মামলা হচ্ছে।

বাদী পক্ষের আইনজীবী রওশন আরা সিকদার ডেইজি বাংলানিউজকে জানান, দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় এই মামলাটি দায়ের করা হবে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫