বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে নেওয়ায় নাসিরাবাদ এক্সপ্রেস নামক একটি ট্রেনের ইঞ্জিন ও অপর দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
এই ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র নিশ্চিত করেছে।
এই ঘটনায় নাসিরাবাদ এক্সপ্রেসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।
পূর্বাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, রোববার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মিরসরাইয়ের কাছে রেললাইনের ফিশপ্লেট খুলে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর ভোরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস নামক ট্রেনটি পথে লাইনচ্যুত হয়। এরপর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী দুটি ট্রেন নোয়াখালীর কাছে আটকা পড়েছে। রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়েছে।
চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
আপডেট :February 2, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
