Skip to content

নিউইয়র্কে ১ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নিউইয়র্ক: নিউইয়র্কে জসিম উদ্দিন খান মিঠু নামে এক বাংলাদেশির রহস্যজনক মৃত্য হয়েছে। পাঁচদিন নিখোঁজ থাকার পর স্থানীয় সময় রোববার দুপুরে কুইন্সের জ্যামাইকার বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে জ্যামাইকা পুলিশ। পুলিশ এখনও তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।

মিঠু যুক্তরাষ্ট্র আ. লীগের কার্যকরী কমিটির সদস্য ও কমিউনিটিতে তরুণ সুপরিচিত সংগঠক হিসেবে পরিচিত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

কয়েকদিন ধরে মিঠুর খোঁজ না পাওয়ায় গত রোববার তার বন্ধু আমিনুল কলিন্স জ্যামাইকার ১৭৭ নং স্ট্রিট ও ১০৫ অ্যাভিনিউয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে দরজা বন্ধ এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ জাগে। কলিন্স ঘটনাটি স্থানীয় পুলিশ স্টেশনে অবহিত করেন। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকেই মিঠুর মৃতদেহ দেখতে পায়। মৃতদেহটি দেখে অনেকেই ২-৩ দিন আগের বলে ধারণা করছেন। তিনি বাসায় একা থাকেন, সেকারণে কেউই তার মৃত্যুর খবর জানতে পারেনি।

মিঠুর মৃত্যুর খবর নিউ ইয়র্কের সর্বত্র ছড়িয়ে পড়লে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সর্বস্তরের নেতাকর্মীরা তার বাসায় ছুটে যান।

মিঠু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। ২০০০ সালে যুক্তরাষ্ট্রে তিনি এসেছেন। এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছাড়াও তিনি প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। নিউইয়র্কের বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির উপদেষ্টা ছিলেন তিনি। ময়না তদন্তের জন্য পুলিশ মিঠুর লাশ নিয়ে গেছে। ফেরত দেয়ার পর বাংলাদেশে গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পাঠানো হবে মিঠুর লাশ।

জসিম উদ্দিন খান মিঠুর অকাল মৃত্যুকে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫