স্টাফ রিপোর্টার ॥ চলমান হরতাল-অবরোধে নাশকতা ঠেকাতে রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায?েন করা হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় যানচলাচলের ব্যাপারে তিনি জানান, ৯ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি, পুলিশ ও র্যাবের পাহারায? দেশের বিভিন্ন এলাকা থেকে আনুমানিক ২৯ হাজার ৫৬৫ টি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান দেশের বিভিন্ন রুটে চলাচল করেছে।এর মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ১৮২ টি, চট্টগ্রাম-কুমিল্লা-ঢাকা রুটে ছয় হাজার ৫৩২ টি। রাজশাহী-বগুড?া-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে পাঁচ হাজার ১৩৫ টি, ঠাকুরগাঁও-দিনাজপুর-রংপুর-বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে দুই হাজার ৭৮৫ টি, সিলেট-ঢাকা রুটে এক হাজার ৮৪০ টি, ময়মনসিংহ-ঢাকা রুটে ২৭০টি, ফেনী-কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়া-ঢাকা রুটে চার হাজার ২১৬টি, খুলনা-সাতক্ষীরা-যশোর-দৌলতদিয়া-ঢাকা রুটে ৭২০টি, যশোর-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-লালনশাহ সেতু-ঢাকা রুটে দুই হাজার ৮০০টি, বঙ্গবন্ধু সেতু-ঢাকা রুটে ৭২৪টি, পাটুরিয়া-ঢাকা রুটে ৭৪০টি, মাওয়া-ঢাকা রুটে এক হাজার ৭৯টি এবং কাঁচপুর ব্রিজ-ঢাকা রুটে দুই হাজার ৫৪২ টি। এ ছাড?া পথিমধ্যে বিপুল সংখ্যক বাস ও পণ্যবাহী গাড়ি নিরাপত্তা বহরের সঙ্গে যুক্ত হয?ে কম দূরত্বের গন্তব্যস্থলে গমন করেছে।
বিজিবির নিরাপত্তায় তেলবাহী ট্যাংকার চলাচলের ব্যাপারে তিনি জানান, ৯ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবির নিরাপত্তা পাহারায? দেশের বিভিন্ন স্থানে এক হাজারর ১৭টি তেলবাহী ট্যাংকার চলাচল করেছে।
রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন
আপডেট :February 10, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
