Skip to content

চট্টগ্রামে গুলিবিদ্ধ শিবির কর্মীর মৃত্যু

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ শিবির কর্মী আরিফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিহত আরিফের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
রাত ৯টার দিকে উপজেলার নুনাছড়া এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলাকালে তিন শিবির কর্মী গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নুনাছড়া এলাকায় শিবিরের ২০-২৫ জন কর্মী অবরোধ-হরতালের সমর্থনে মহাসড়কে নাশকতা চালানোর চেষ্টা করে। পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায় শিবির কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হন তিন শিবির কর্মী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিন শিবির কর্মীসহ পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫