Skip to content

৫৩৯৭ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ হাজার ৩৯৭ কোটি ৭ লাখ টাকার ছয় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ।

মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি ) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ৪ হাজার ৯১৪ কোটি ৬৫ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২৯ কোটি ৩১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা থেকে ৪৫৩ কোটি ১১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন ও তিনটি পুরাতন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫