Skip to content

হাসপাতাল থেকে ফিরে আবার অনশনে বেরোবির আন্দোলনকারীরা

জেলা প্রতিনিধি, রংপুর ॥ হাসপাতাল থেকে ফিরে আবার অনশনে যোগ দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকসহ আন্দোলনকারীরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা হাসপাতালে চারদিন চিকিৎসা নিয়ে অনশনে যোগ দেন।

উপাচার্য অপসারণ ও শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে গত ০৮ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের সামনে অনশন শুরু করে আন্দোলনকারীরা।

?এছাড়াও উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীকে অপসারণের দাবিতে গত তিন মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গত বছরের ২৭ অক্টোবর থেকে শিক্ষক সমিতি বিভিন্ন দাবিতে এ আন্দোলন শুরু করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫