Skip to content

অশ্লীলতার দায়ে নিষিদ্ধ পরীমনির নগর মাস্তান

বিনোদন ডেস্ক ॥ অশ্লীলতার দায়ে সেন্সরবোর্ডে আটকে গেল পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘নগর মাস্তান’। রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত এ ছবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অশ্লীল দৃশ্যের ছড়াছড়িসহ বেশ অসংলগ্ন সংলাপের।

তবে সেন্সরবোর্ডসূত্র জানিয়েছে, ছবিটি আপিল করার সুযোগ পাবে। অশ্লীল দৃশ্য ও অসংলগ্ন সংলাপ ফেলে দিয়ে আপিল করলে ছবিটি আলোর মুখ দেখতে পারে।
চলচ্চিত্রটিতে অশ্লীলতা প্রসঙ্গে পরীমনি বলেন, আমি কোন অশালীন দৃশ্যে অভিনয় করিনি। জানিনা ছবিটির কোন অংশে অশ্লীলতা রয়েছে। নিশ্চয়ই আমি এমন কোন দৃশ্যে কখনোই অভিনয় করবো না যা আমি পরিবার পরিজন নিয়ে কখনো দেখতে পারবো না।
উল্লেখ্য নগর মাস্তান ছবিটিতে অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান, সাগর, পরী মনি, নবাগতা টিটান চৌধুরী ও মিজু আহমেদ। ছবিটি প্রযোজনা করেছেন শফিকুল ইসলাম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫