বিনোদন ডেস্ক ॥ গানের দুনিয়া থেকে ভিন্নতার জন্য দআমেরিকার হরর স্টোরিদর পঞ্চম সিজনে হাজির হচ্ছেন লেডি গাগা। দআমেরিকান হরর স্টোরি : হোটেলদ-এ এবার তিনি অভিনয় করছেন। তার এ অভিনয়ের খবর টুইট করে নিজেই জানিয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে। ভয় পাওয়ার এক বীভৎস ছবি পোস্ট করে তিনি লিখেছেন, দগাগার হোটেলে এখনই রিজার্ভেশন সেরে ফেলুনদ!
জানা যায়, এ শো আয়োজন করছেন রায়ান মার্ফি নামে এক ব্রিটিশ তারকা। এর মধ্যেই ছবিটির ভিডিওর কাজ শেষ করেছেন তিনি। অবশ্য লেডি গাগা এই প্রথম পর্দায় মুখ দেখাননি। এর আগে দম্যাচেট কিলসদ, দসিন সিটি :আ ডেম টু কিল ফরদ এবং দমাপেটস মোস্ট ওয়ান্টেডদ শিরোনামে একাধিক শোতে অভিনয় করেছেন তিনি।
এরই মধ্যে অস্কার আসরে দদ্য সাউন্ড অব মিউজিকদ ছবির ৫০ বছর পূর্তি হিসেবে এর কয়েকটি গান গেয়ে মুগ্ধ করেন তিনি। এদিন মাদা রঙের রাজকীয় গাউনে সবার নজর কাড়েন তিনি। পোশাকটি তৈরি করতে তার প্রায় ১৬০০০ ঘণ্টা ব্যয় হয়েছে।
