স্টাফ রিপোর্টার ॥ বিদেশি বন্ধুরা যতই বলুক তাদের কথায় কোনো সংলাপ হবে না। কেবল মানুষ পোড়ানো বন্ধ হলেই সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রবিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের এক মানববন্ধনে এ সব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মান্না আর খোকার ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। অনেক ষড়যন্ত্রকারী এখন চুপ করে আছে। আরও অনেকের কথোপকথন বের হবে। তারপর এটা স্পষ্ট হয়ে যাবে যে, কিভাবে তারা ষড়যন্ত্র করছে।’
কামরুল ইসলাম বলেন, ‘যারা সুশীল সাজার চেষ্টা করছেন তারা নিরপেক্ষ নয়, নিরপেক্ষতার ভান করছেন। আড়ালে থেকে তারা সন্ত্রাসী তৎপরতা ও জঙ্গিবাদকে উসকানি দিচ্ছেন।’
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে ফিরে আসলে আপনাদের আমরা বাধা সৃষ্টি করব না। কিন্তু আগুন নিয়ে খেললে নিজেরাই আগুনে পুড়বেন।’
আয়োজক সংগঠনের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাজমুল হাসান পাখী, সালাউদ্দীন, হাফিজ মাহবুবুর রহমান প্রমুখ।
‘বিদেশি বন্ধুদের কথায় সংলাপ হবে না’
আপডেট :March 1, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
