Skip to content

চিকিৎসকদের পর্যবেক্ষণে সোনম

বিনোদন ডেস্ক ॥ কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ঘরে ফিরেছিলেন, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় আবার হাসপাতালে যেতে হলো সোনম কাপুরকে।

রাজস্থানের রাজকোট থেকে ৩০ কিলোমিটার দূরে গন্ডালে সুরজ বরজাতিয়ার পরিচালনায় ‘প্রেম রত ধান পায়ো’ ছবির কাজ করছিলেন সোনম। প্রচন্ড জ্বরে কাবু হয়ে পড়ায় সেখানকার স্টার্লিং হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে।

এক্স-রে ও রক্ত পরীক্ষার পর হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ারি ইউনিটের প্রধান ড. চিরাগ মাত্রাবাদিয়া জানান, সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন সোনম। এ কারণে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একই ছবির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সোনম হাসপাতালে গিয়েছিলেন। এতে তার সহশিল্পী সালমান খান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫