Skip to content

নৃত্যে নিয়ে পড়শী!

বিনোদন ডেস্ক ॥ গানের শিল্পীরা মিউজিক ভিডিও কিংবা লাইভ পারফরমেন্সের কারণে একটু-আধটু নাচতে পারেন কিন্তু তাই বলে একবোরে শাস্ত্রীয় নৃত্য! হ্যা তেমনটিই এবার করে দেখালেন এ সময়ের জনপ্রিয় গায়িকা পড়শী। বাংলাদেশ নিয়ে তার নিজের গানের ভিডিও ‘জয় হবেই হবে’-তে একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে তাকে।
মিউজিক ভিডিওতে তিনি একেবারে শাস্ত্রীয় নাচই নেচেছেন। গানটির মিউজিক ভিডিও নির্মান করছেন চন্দন রায় চৌধুরী। শাস্ত্রীয় নাচ সম্পর্কে পড়শী বলেন, ‘আমি পঞ্চম শ্রেণি পর্যন্ত নিয়মিত নাচ চর্চা করতাম। তখনই শাস্ত্রয়ি নৃত্যের অ আ শিখেছি। তারপর আবার এই ভিডিওটি বানানোর আগে প্রচুর অনুশীলন করেছি।’ উল্লেখ্য, ‘জয় হবেই হবে’ শিরোণামের এই গানটির সুর-সংগীত করেছেন ইমরান। মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকাসহ গাজীপুর, সিলেট, বান্দরবান, খুলনা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫