Skip to content

ইনস্টাগ্রামে জ্যাকলিনের রেকর্ড

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বলিউডের অনেক তারকাদের পেছনে ফেলে বাজিমাত করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। ইনস্টাগ্রামে শ্রীলংকান বংশোদ্ভুত এই বলিউড নায়িকার অনুসারীর (ফলোয়ার) সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।

২৯ বছর বয়সী দকিকদ তারকার ক্যারিয়ারে বইছে এখন সুসময়। সেই সুসময়ের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে প্রতিমুহূর্তেই নিজের ছবি আপলোড করেন জ্যাকলিন। ১০ লাখ অনুসারী পেয়ে স্বভাবতই ভীষণ উচ্ছ্বসিত জ্যাকলিন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নিজের ভক্তদের। সেই সঙ্গে এই অর্জনকে বিশেষ করে রাখতে নিজের ব্যক্তিগত কিছু শিগগিরই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করবেন বলে ঘোষণা দিয়েছেন।
২০০৬ সালে মিস শ্রীলংকা ইউনিভার্স খেতাব জেতেন জ্যাকলিন ফার্নান্দেজ। দকাহানিদখ্যাত পরিচালক সুজয় ঘোষের দআলাদিনদ সিনেমার মাধ্যমে ২০০৯ সালে জ্যাকলিন বলিউডে অভিষিক্ত হন। এরপর দমার্ডার টুদ, দরেস টুদ, দহাউসফুল ২দ ও দকিকদ-এর মতো সিনেমায় অভিনয় করে খ্যাতি পান।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে জ্যাকলিনের অনুসারী আছে প্রায় ১৮ লাখ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া,

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫