Skip to content

ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো রিয়াল

স্পোর্টস ডেস্ক ॥ ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ। লা লিগারর এ খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোল প্রথমে রিয়াল এগিয়ে থাকলেও পরবর্তীতে জেরার্ড মরেনোর গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে সফরকারিরা।

এদিন জিতলে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট ব্যবধান হতো লা গ্যালাকটিকোদের। তবে হারের ফলে কানালানরা এখন মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে।

খেলার প্রথমার্ধ কোন দলই গোল করতে না পারায় গোল শুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল। তবে বিরতি থেকে ফিরেই ভিয়ারিয়াল ফুটবলার ফাউল করলে পেনাল্টি থেকে গোল আদায় করেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। আর ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

কিন্তু ১০ মিনিট পরেই মরেনোর অসাধারণ গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫