Skip to content

শেখ হাসিনাকে চিঠি, শিগগিরই ঢাকা আসবেন মোদী

স্টাফ রিপোর্টার ॥ খুব শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মোদীর একটি চিঠি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, “ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, তিনি আগ্রহের সঙ্গে ঢাকা সফরের জন্য অপেক্ষা করছেন।”
নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রেসসচিব জানান।
ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রয়াসের অংশ হিসেবে জয়শঙ্করকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাঠিয়েছেন মোদী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫