Skip to content

শিবগঞ্জে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলায় নিহত ১

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে নবীউল্লা কার্গো সার্ভিস নামে একটি কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় চালক শিপন (৩০) দগ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছে চালকের সহযোগী শাকিল।

মঙ্গলবার (০৩ মার্চ) ভোরের দিকে কানসাটের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপন ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুল ইসলাম বাংলানিউজকে জানান, একটি কাভার্ড ভ্যান সোনামসজিদ স্থল বন্দরের দিকে যাওয়ার সময় কলাবাড়ি এলাকায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ওসি জানান, খবর পেয়ে হেলপারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সোমবার রাত সাড়ে ১০টা থেকে ভোর পর্যন্ত আরও চারটি ট্রাকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫