Skip to content

অন্তরঙ্গের আইটেম গানে আলিশা

বিনোদন ডেস্ক ॥ পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত শেষ চলচ্চিত্র অন্তরঙ্গ। এই ছবিটির মধ্যদিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল-অভিনেত্রী আলিশা প্রধানের।

এরই মধ্যে ইউটিউবে ছবির দআমি দিয়াশলাই ছুঁলে আগুন হয়ে যাইদ শিরোনামের আইটেম গানের একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে আলিশাকে পাশ্চাত্যের আদলে অভিনয় করতে দেখা গেছে।
এ প্রসঙ্গে আলিশা প্রধান বলেন, দখ্যাতিমান নির্মাতা চাষী নজরুল ইসলামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করি। আমি এ ছবিটি মুক্তির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনছি। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নির্মাতা বেঁচে থাকলে আমার এই আনন্দ দ্বিগুণ হয়ে যেত।দ
অন্তরঙ্গ ছবির গল্প রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। আলিশা ছাড়াও ছবিতে আরো অভিনয় করেছেন ইমন, অমিত হাসান, অরুনা বিশ্বাসসহ আরো অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫