Skip to content

দীপিকাকে রণবীরের প্রেম নিবেদন!

বিনোদন ডেস্ক ॥ বলিউড তারকা দীপিকা পাড়ুকোনকে একটি রেস্তোরায় ডেকে নিয়ে প্রেম নিবেদন করছেন রণবীর কাপুর, এমন একটি ছবি সোমবার থেকে ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে আসল ঘটনা হলো ছবিটি এই জুটির তৃতীয় চলচ্চিত্র ‘তামাশা’র।

‘বাচনা হে হাসিনো’ এবং ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানী’ ছবির পর ইমতিয়াজ আলীর পরিচালনায় ‘তামাশা’ ছবিতে তৃতীয় বারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন রণবীর-দীপিকা। সম্প্রতি মুম্বাইয়ে ছবিটির চিত্রধারণের কাজ শুরু হয়েছে। সেখানে ছবি একটি দৃশ্যে দীপিকাকে প্রেম নিবেদন করতে দেখা যায় বলিউডের নায়ক রণবীর কাপুরকে।

‘তামাশা’ ছবিতে রণবীরের চরিত্রটি অনেকটা বখাটে ছেলের মতো। অন্যদিকে দীপিকার চরিত্রটি কমিকস বইপ্রেমীর। চিত্রধারণের কাজ শেষে চলতি বছরই ছবিটি মুক্তি দেয়া হয়ে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫