Skip to content

সহিংসতা চালালেও দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি আন্দোলন শুরু করেছে। পেট্রল বোমা মেরে মানুষ মারার আন্দোলন করছে। কিন্তু যতই সহিংসতামূলক কর্মকাণ্ড চালানো হোক না কেন, দেশ এগিয়ে যাবে। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব সময়ই বৈরি পরিবেশে এগিয়ে যেতে হয়। যতই সহিংসতামূলক কর্মকাণ্ড চালানো হোক না কেন, দেশ এগিয়ে যাবে। আর নারী সমাজই পারবে দেশকে এগিয়ে নিতে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি আন্দোলন শুরু করেছে। তিনি (খালেদা জিয়া) পেট্রোল বোমা মেরে মানুষ মারার আন্দোলন করছেন। তিনি অন্তঃসত্বা এক নারীকে মেরে ফেলেছেন। সাধারণ মানুষদের পুড়িয়ে মারছেন।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া এসএসসি পরীক্ষায় ফেল করেছিলেন। এই কারণে তিনি কি আমাদের ছেলে-মেয়েদের পাস করতে দেবেন না। তিনি ছেলে শোক ভুলে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছেন। তিনি আইন মানেন না, আদালত মানেন না, বিচার মানেন না। তার বিচার একদিন বাংলাদেশে হবেই। এতে কোনো সন্দেহ নেই।
প্রধানমন্ত্রী বলেন, নারীদের উন্নয়নে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। আগে সন্তানের পরিচয় হতো বাবার নামে। কিন্তু এখন মায়ের নামে পরিচয় হতে হয়্। আগে হাইকোর্টে নারী বিচারপতি ছিল না। কিন্তু আমরা এই পদে নারী বিচারপতি নিয়োগ দিয়েছি।
ডিসি, পুলিশ সুপার, ওসি, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মহিলা নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এখন মহিলারা যুদ্ধবিমান চালাবে। বিভিন্ন বাহিনীতে মহিলারা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। এছাড়া জাতীয় সংসদে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও স্পিকার মহিলা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫