স্টাফ রিপোর্টার ॥ দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ওয়েবসাইট নির্মাণ ও ডিজটাল শিক্ষা ব্যবস্থা চালুর বিষয়ে সহযোগিতা করবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। কলেজ মিলনায়তনে সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুহিন আফরোজা আলম ও রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার-(সিওও) মাহতাবউদ্দিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ রবি’র কর্পোরেট প্রি-পেইড সংযোগ, ডাটা প্যাকেজ ও বিভিন্ন কর্পোরেট সল্যুশন বা ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র ভাইস প্রেসিডেন্ট (মার্কেট ডেভেলপমেন্ট) এইচ এম তরিকুল কামরুল; ভাইস প্রেসিডেন্ট (এন্টারপ্রাইজ বিজনেস) আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম; জেনেরাল ম্যানেজার (মার্কেট ডেভেলপমেন্ট) মো. “িারুল হাসান সিদ্দিকী ও রিজিওনাল ম্যানেজার (ঢাকা মেট্রো) বিপ্লব ব্যানার্জি এবং ঢাকা কলেজের আইসিটি বিভাগের পরিচালক আইকে সেলিম উল্লাহ খন্দকার, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
