স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পরিবারের ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
সোমবার বেলা ১১টার সময় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার কথা ছিল মান্নার স্ত্রী মেহের নিগারসহ পরিবারের আরো কয়েকজনের। তবে সকাল ১০টার দিকে মেহের নিগার সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানান।
মেহের নিগার বলেন, ‘আজ হঠাৎ করে মান্নার মামলার শুনানির দিন ধার্য হওয়ায় আজকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।’
