Skip to content

‘আমার ঘরে এখনও রান্না হয়নি’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নিখোঁজ বিএনপি নেতা সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ কান্না বিজড়িতকণ্ঠে তার পরিবারের অবস্থা তুলে ধরে বলেন, ‘স্বামী নিখোঁজের পর থেকে আমার ঘরে রান্না হয়নি। পাশের বাসার ভাবীরা রান্না করে খাবার পাঠান। বাচ্চারা কীভাবে আছে, কী খায় কিছুই বলতে পারি না।’

মঙ্গলবার বিকালে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর সভাপতি আ ফ ম ইউসুফ হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গুলশানের বাসায় হাসিনা আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি গণমাধ্যমের কাছে একথা বলেন।
তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আদালতে হাজির করে বিচার করুন।’ একইসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি না। এই আটদিনের মধ্যে সোমবার সিটি এসবি’র একজন সাব ইন্সপেক্টর আমার সঙ্গে দেখা করেছেন মাত্র।’ স্বামীর সন্ধানে সুশীল সমাজসহ দেশবাসীকে তার পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
সালাহ উদ্দিন আহমেদের দুই ছেলে ও দুই মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ কানাডাতে ও বড় মেয়ে পারমিজ আহমেদ ইকরা মালয়েশিয়াতে পড়াশোনা করছেন।
প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলের চলমান আন্দোলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আটক হওয়ার পর দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে তারা গুলশান ২ নম্বরের ৭২ নং সড়কের প্লাটিনাম রেসিডেন্সের বাড়িতে যান (ইউট্যাব) নেতৃবৃন্দ। সেখানে তারা সালাহ উদ্দিনের স্ত্রী ছাড়াও পরিবারের অন্য সদস্যের খোঁজ-খবর নেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫