Skip to content

বেলজিয়ামে হাছান মাহমুদ ‘অবরুদ্ধ’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ব্রাসেলস: আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বেলজিয়াম প্রেসক্লাবে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়ে প্রায় দুই ঘণ্টা ‘অবরুদ্ধ’ ছিলেন। পরে আয়োজক কমিটি পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে।

সোমবার হাছান মাহমুদ বেলজিয়াম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে যান। বিকেল ৩টার দিকে ইউরোপীয় কমিশনে বিক্ষোভ করতে আসা যুক্তরাজ্য যুবদল ও বেলজিয়াম বিএনপি নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।

বিকেল ৪টায় হাছান মাহমুদ মিটিং শেষ করে বের হতে চাইলে তিনি যুবদলের বিক্ষোভের কারণে প্রেসক্লাবেই আশ্রয় নেন। প্রায় দুই ঘণ্টা পর প্রেসক্লাব কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় অবরোধকারীদের শান্ত করে। পরে বিক্ষোভকারীরা সরে গেলে হাছান মাহমুদ প্রেসক্লাব ত্যাগ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫