Skip to content

অতিথি শিল্পীর চরিত্রে প্রসূন

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: টিভিপর্দার পাশাপাশি বেশ কিছুদিন ধরে চলচ্চিত্রেও পথ চলছেন প্রসূন আজাদ। তবে এখনও বড়পর্দায় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবশ্য চলচ্চিত্রেই প্রতিষ্ঠা পাবেন এমন নিশানায় কাজ করে যাচ্ছেন নিয়মিত। যে কারণে টিভিপর্দার কাজ এখন কমিয়ে দিয়েছেন প্রসূন। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি ছবিতে কাজ করছেন প্রসূন।

সম্প্রতি শুটিং শুরু হওয়া আশিকুর রহমানের পরিচালনায় ‘মুসাফির’ ছবিতে অতিথি শিল্পীর চরিত্রে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে প্রসূন বলেন, চলচ্চিত্রে নিজেকে হয়তো সেভাবে মেলে ধরতে পারিনি। তবে চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আশিক ভাইয়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করছি অতিথি শিল্পীর চরিত্রে। ছবির গল্পটি বেশ সুন্দর। আমার কাছে বেশ ভাল লেগেছে।
তিনি বলেন, যদিও ছবিজুড়ে আমাকে দেখা যাবে না। তবু মনে হচ্ছে এ ছবিটি দর্শকের নজর কাড়বে। এটি ছাড়াও সম্প্রতি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ডাকিনী’র কাজ শেষ করেছেন প্রসূন।
এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আমি লতা চরিত্রে অভিনয় করেছি। কাহিনীতে আমাকে প্রেমিকের সঙ্গে একটি বাগানবাড়িতে থাকতে দেখা যাবে। আর সেখানেই ঘটতে থাকে নানা অস্বাভাবিক কর্মকাণ্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫