Skip to content

মাঠে স্লেজিং করা খেলারই অংশ : পন্টিং

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : লেজিংয়ের জন্য বিশেষ পরিচিতি পাওয়া অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, মাঠে স্লেজিং করা খেলারই অংশ। তবে সেটা অবশ্যই সীমার মধ্যে থাকতে হবে।
আইপিএলকে সামনে রেখে সোমবার রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ রিকি পন্টিং বলেন, আমি মনে করি এটা খেলারই অংশ। তবে খেলোয়াড়দের বুঝতে হবে সীমানা কতটুকু এবং তারা সীমা লংঘন করছে না এটা তাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে চিন্তিত। বিশ্বকাপে কিংবা তার আগে কি ঘটেছে আমরা তা নিয়ে চিন্তিত নই। আমরা খেলোয়াড়দের ঠিকভাবে পরিচালনা করতে পারছি এবং আমাদের খেলোয়াড়রা বুঝতে পারছে যে তারা ভাল খেলতে চায় আমাদের কেবল এটা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কিভাবে তাদের খেলাতে চাই সেটাও নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫