Skip to content

নারাইনের গুরুত্ব বোঝালেন সাকিব

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: সুনীল নারাইনের বোলিং অ্যাকশন বৈধ হিসেবে বিবেচিত হওয়ায় স্বস্তি ফেরে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কেকেআর’র তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান জানান, নারাইন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে ছাড়া ম্যাচের পরিকল্পনা সাজানো কঠিন।

গতকাল (রোববার) নারাইনের ওপর থেকে অবৈধ বোলিং অ্যাকশনের তকমাটা উঠিয়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফলে, আইপিএলের এ আসরে ক্যারিবীয়ান স্পিনারের বোলিং করতে আর বাধা থাকল না।

সাকিব বলেন, ‘নারাইনের বিষয়টি নিয়ে দলের সবাই উদ্বিগ্ন ছিল। বোলিং অ্যকশনের ছাড়পত্র পাওয়াটা অবশ্যই একটি বড় খবর। দলের পরিকল্পনায় সে অপরিহার্য। প্রতিটি ম্যাচেই সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

উল্লেখ্য, ৮ এপ্রিল (বুধবার) আইপিএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতার মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। অপ্রীতিকর কিছু না ঘটলে শাহরুখ খানের দলের হয়ে মাঠে নামবেন ২৬ বছর বয়সী নারাইন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫