Skip to content

এবার বিজ্ঞাপনে রুবেল!

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : ক্রিকেট মাঠে বল হাতে ঝড় তোলা রুবেল হোসেনকে এবার দেখা যাবে বিজ্ঞাপনচিত্রে। মোবাইল ফোন কোম্পানি রবির বিজ্ঞাপনের মডেল হয়েছেন এই আলোচিত পেসার।
এর আগে জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও নাসির হোসেন বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। এবার রুবেল যুক্ত হলেন তাঁদের সঙ্গে।
রবির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রুবেল। চুক্তি অনুযায়ী আগামী এক বছর মোবাইল কোম্পানিটির প্রচারণায় অংশ নিতে হবে তাঁকে।
রবির সঙ্গে যুক্ত হতে পেরে রুবেল উচ্ছ্বসিত। মঙ্গলবার এফডিসিতে বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেওয়ার পর তিনি বলেন, এই বিজ্ঞাপনে আমাকে ক্রিকেটার হিসেবেই দেখানো হয়েছে। আমি আন্তরিকতার সঙ্গে কাজটা করার চেষ্টা করেছি। আশা করি সবার বিজ্ঞাপনটি ভালো লাগবে।
রবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশিদ বলেন, রুবেল হোসেনকে রবির সঙ্গে যুক্ত করতে পেরে আমরা গর্বিত। রবির ‘জ্বলে উঠুন আপন শক্তিতে’ স্লোগান যেন নিজের মধ্যেই ধারণ করেছেন রুবেল। তাঁর হাত ধরে রবি আরো এগিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫