Skip to content

শাহজালালে সোয়া ২ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ২ কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার সকাল ৭টার দিকে আবদুল জলিল (৩৮) নামের ওই যাত্রীকে আটক করা হয়।
ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকা বিমাবন্দরে অবতরণ করার পর কাস্টম কতৃপক্ষের তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার মো. আল আমিন জানান, আটককৃত যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ে ২ কেজি ৩০০ গ্রাম ধরা পড়ে। এরপর তাকে আটক করেন কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তারা।
লাগেজ তল্লাশি চালিয়ে সেটার ভেতরে গাড়ির একটি যন্ত্রে কার্বন দিয়ে মোড়ানো পাঁচ টুকরো স্বর্ণ উদ্ধার করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫