বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে জরুরি সংলাপের ওপর জোর দিয়েছে মালয়েশিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতুক আলউয়ি ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
বুধবার ইব্রাহিমের বরাত দিয়ে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার ডটকম জানায়, অবৈধ অভিবাসীদের অভূতপূর্ব আগমনের মধ্যে তারা মানব পাচারের উপাদান পেয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসবে মালয়েশিয়া।
আলাউয়ি ইব্রাহিম আরো বলেন, এ আলোচনায় থাইল্যান্ডকেও সম্পৃক্ত করা হবে। কারণ, বাংলাদেশ ও মিয়ানমার থেকে অবৈধভাবে আসা অভিবাসীরা থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত ব্যবহার করে।
গত কয়েক দিনে বাংলাদেশ ও মিয়ানমার থেকে কয়েক হাজার অভিবাসী থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছে। মানব পাচার চক্রের শিকার এরা সবাই এ মুহূর্তে মানবেতর জীবনযাপন করছে। এ ছাড়া থাইল্যান্ডের জঙ্গলেও অভিবাসীদের গণকবর পাওয়া গেছে। কয়েকশ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।
মানব পাচার ইস্যুতে বাংলাদেশ-মালয়েশিয়া জরুরি সংলাপ
আপডেট :May 13, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
