Skip to content

তিব্বতে তিশা

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: এরই মধ্যে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন তানজিন তিশা। মডেল হয়েছেন গানে। সময় দিচ্ছেন টিভি নাটকেও। এবার তিব্বতে নাম লেখালেন তিনি। প্রথমবারের মতো তিব্বতের বিজ্ঞাপনের মডেল হচ্ছেন তিশা। তিব্বত বিউটি সোপের মডেল হিসেবে কাজ করার ব্যাপারে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
তিশা জানান, শুটিং হবে জুনের মাঝামাঝি কলকাতায়। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন সনক মিত্র।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘অনেক দিন ধরেই একটি ভালো পণ্যের বিজ্ঞাপনের মডেল হওয়ার অপেক্ষায় ছিলাম। তিব্বতের সঙ্গে ব্যাটে-বলে মিলে গেছে।পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারলে বিজ্ঞাপনটি মানুষের নজর কাড়বে, এ ব্যাপারে নিশ্চিত। আশা করছি, কাজটি আমার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে থাকবে।’
বিজ্ঞাপনে তানজিন তিশার অভিষেক অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র বিজ্ঞাপনের মাধ্যমে। টিভি নাটকে অভিষেক রেদওয়ান রনির নির্দেশনায় ‘ইউটার্ন’ নাটকের মাধ্যমে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫