Skip to content

লাল গালিচায় দেখা দিলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: কান চলচ্চিত্র উত্সবের পঞ্চম দিনে দেখা দিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়। রবিবার এলি সাবের নকশা করা পোশাক পরে লাল গালিচায় হেঁটেছেন তিনি।
ঝলমলে পান্না-সবুজ রঙের গাউন, ঠোঁটে গাঢ় লাল লিপিস্টিক ও ঠেউ খেলানো খোলা চুলে অপূর্ব দেখাচ্ছিল ঐশ্বরিয়াকে। এদিন কেট ব্লানচেটের নতুন চলচ্চিত্র ‘ক্যারল’ দেখেন তিনি।
লাল গালিচায় হাঁটার সময় পাশে সমবেত হওয়া ভক্তদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। এছাড়া লরিয়েলের অ্যাম্বাসেডর এভা লঙ্গোরিয়ার সঙ্গে সেলফিও তুলেছেন তিনি। এ নিয়ে চতুর্দশবারের মতো লরিয়াল প্যারিসের পণ্যদূত হিসেবে কানে এসেছেন ঐশ্বরিয়া।
লাল গালিচায় হাঁটার আগ কিছু সময় আগে মেয়ে আরাধ্য বচ্চনের সাথে খেলা করেছেন তিনি।
এর আগের দিন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা পোশাক পরে ভ্যারাইটি ম্যাগাজিনের এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ঐশ্বরিয়া।
আগামী ১৯ মে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তনের ছবি ‘জাজবা’র ট্রেলার উন্মোচন হবে। ২০ মে আবার লালগালিচায় হাঁটবেন তিনি। ২১ মে আমফার গালায় স্বামী অভিশেষ বচ্চনকে সাথে নিয়ে যোগ দেবেন সাবেক এই বিশ্বসুন্দরী। সূত্র: এনডিটিভি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫