বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকীর দলীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আলোচনা সভা শুরু হবে দুপুর ২টায়। খালেদা জিয়া ছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে আলোচনা করবেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীগণ।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে এক সেনা অভ্যুত্থানে হত্যা করা হয় তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।
জিয়ার শাহাদাৎ বার্ষিকীর সভায় প্রধান অতিথি খালেদা
আপডেট :May 28, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
