স্টাফ রিপোর্টার ॥
অবশেষে জামিন পেয়েছেন বিএনপিনেতা সালাহউদ্দিন আহমেদ। তবে এই জামিন জুটেছে শর্ত সাপেক্ষে। শুক্রবার বিকালে শিলং আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেÑ সালাহউদ্দিনের আইনজীবীর বরাত দিয়ে ¯’ানীয় বিভিন্ন অনলাইন মিডিয়ায় খবরটি প্রকাশ করা হয়েছে।
টানা দুমাস নিখোঁজ থাকার পর গত ১১ মে তাকে শিলং শহরের গলফ লিংক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকায় তার বির“দ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়েছিল।
