স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের মারিয়ালিতে পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে বাড়িতে হামলা ও ককটেল নিক্ষেপ করেছে একদল সন্ত্রাসী।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগরের ৭৫/২, মারিয়ালির জসিমের বাসায় ১৫/১৬ জন সন্ত্রাসীর একটি দল এ হামলার ঘটনা ঘটায়। জসিম জানান, লক্ষ্মীপুরা এলাকার জুয়েল, নাজিম ও তারেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে বাসায় খুঁজে না পেয়ে ককটেল ও ফাঁকা গুলি করে ত্রাসের সৃস্টি করে। জসিম আরো জানান, তার কাছে ইতোপূর্বে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল।
এ বিষয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক শামিম ঘটনা স্থল পরিদর্শন করেন ওইদিন রাত ১০টায়। তিনি বলেন, গুলির আলামত পাওয়া যায়নি তবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গাজীপুরে চাঁদার দাবীতে বাড়িতে হামলা, ককটেল নিক্ষেপ
আপডেট :June 6, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
