Skip to content

গোপনে বিয়ে করছেন ক্যাট-রণবীর?

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: লাভারবয় রণবীর কাপুর আর সুন্দরী ক্যাটরিনার মধ্যে মন লেনদেনের পর থেকে গুঞ্জনের শেষ নেই। সাম্প্রতিক সময়ে তাদের বিয়ে নিয়ে ভিন্ন ভিন্ন মন্তব্য করায় বলিউড পাড়ায় নতুন গুঞ্জনের সূচনা হয়। অনেকেই তখন বলাবলি করতে থাকেন, ক্যাট-রণবীরের সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু নতুন খবর হলো, দূরত্ব ঘুচিয়ে গোপনে বিয়ের কাজটা সেরে ফেলতে চাইছেন তারা।

নতুন একটি ছবির শুটিং শেষ করে খোশ মেজাজে রয়েছেন রয়েছেন ক্যাট-রণবীর। ঠিক এমন সময় বাড়তি আনন্দের জন্যে দুজনে একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে। কিন্তু যে বলিউডে লিভটুগেদারের মতো বিষয়গুলো প্রকাশ্যেই ঘটছে, সেখানে ছুটি কাটানোর মতো বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছেন না এই জুটি। কারণ অনুসন্ধান করতে হিয়ে জানা যায়, অভিসারে গিয়ে বিয়েটা সেরে ফেলতে চান তারা। আর তাতে যেন কোন ঝামেলা না হয়, সেজন্য এতো গোপনীয়তা।

বলিউডের সমালোচকরা বলছেন, গোপনে বিয়ে করে সবাইকে চমকে দিতে চাইছেন ক্যাটরিনা ও রণবীর। ফলে সম্পর্ক নিয়ে আর কোন ঝামেলায় পড়তে হবে না তাদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫