Skip to content

গরমে ব্রণ থেকে বাঁচার ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক ॥
ঢাকা: গরমে প্রাণ ওষ্ঠাগত, তার ওপর আবার মুখে উঠছে একের পর ব্রণ! গরমের এই কালে ত্বকের ব্রণ ঠেকাতে প্রয়োজন বাড়তি যতেœর। তাই ব্রণের দুঃশ্চিন্তা ঝেড়ে ফেলে ত্বকের প্রতি বাড়তি কিছু যতœ নিলেই মিলবে মুক্তি। গরমে ব্রণের হাত থেকে বাঁচতে জেনে নিন ৫টি সহজ উপায়-

১. মুখটাকে সবসময় পরিষ্কার রাখুন। বাইরে থেকে ঘরে ফেরার পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলবেন। মুখে মেক-আপ থাকলে সম্পূর্ণরূপে তুলে ফেলবেন। আর মেক-আপ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যেই ভাল ব্র্যান্ডের মেক-আপ ব্যবহার করুন।
২. গরমে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। পানি শরীরের অতিরিক্ত টক্সিন দূর কর ত্বক পরিষ্কার রাখে ও ত্বক নমনীয় রাখে।
৩. ঘন ঘন মুখ হাত দিয়ে স্পর্শ করবেন না। আর মুখের ব্রণকে বারবার খোঁচাবেন না। এর ফলে মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। এতে ব্রণ বৃদ্ধি পাবার সম্ভাবনা বেশি থাকে।
৪. ব্রণের অন্যতম আরেকটি কারণ হচ্ছে খুশকি। খুশকির জন্যই কিন্তু কপালে ব্রণ হয়। কাজেই অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন।
৫. গরমে টাইট পোশাক পড়া থেকে বিরত থাকুন। হালকা-পাতলা পোশাক গরমে ব্রণ থেকে বাঁচার অন্যতম দাওয়ায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫