Skip to content

এক কলেই কথা বলুন ২০০ জনের সঙ্গে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: নতুন নতুন অ্যাপ প্রযুক্তিকে কোথায় যে নিয়ে যাচ্ছে তা বলা মুশকিল। আবিষ্কার দুনিয়াকে তাক লাগানো এমনই একটি অ্যাপ এখন বাজারে। যার নাম ‘পপকর্ন বাজ’। এর সাহায্যে একসঙ্গে আপনি কথা বলতে পারবেন ২০০ জনের সঙ্গে।

বন্ধুদের গ্রুপে অথবা বাণিজ্যিক স্বার্থে কথা বলার জন্য একেবারে পারফেক্ট ‘লাইন’র এ অ্যাপটি।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কে এ অ্যাপ ব্যবহার করা যাবে। গ্রুপ কলিং করার জন্য এই অ্যাপ ব্যবহার করলে আলাদা কোনো মূল্যও লাগবে না। শুধুমাত্র মোবাইল ডেটা ব্যালান্সেরই ক্ষয় হবে।

‘পপকর্ন বাজ’ অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখানে আপনার ছবিও দিতে পারবেন। গ্রুপ কলের ইউআরএল তৈরি করার পর তা আপনি ই-মেইল বা এসএসএস’র মাধ্যমেও বন্ধু বা পরিচিতদের পাঠিয়ে তাতে যোগ দিতে অনুরোধ করতে পারেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫