Skip to content

রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি মালালার আহ্বান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের অমানবিক নিপীড়নের হাত থেকে রক্ষার জন্য বিশ্বের প্রভাবশালী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। সোমবার মালালা ফান্ড থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে মালালা বলেন, আমি রোহিঙ্গাদের পাশে আছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের প্রতিটি স্থানের জনগণকে সবসময় অনুপ্রাণিত করি।
মুসলিম সংখ্যালঘু এই জনগোষ্ঠীকে অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য মিয়ানমারের নেতৃবৃন্দসহ বিশ্বনেতাদের অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
১৭ বছর বয়সি নোবেলজয়ী মালালা বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বাস করা রোহিঙ্গারা নিজ দেশের নাগরিকত্ব পাবার দাবি রাখেন। দেশটির অন্য নাগরিকদের মতো সমঅধিকার এবং সমান সুযোগ তাদের প্রাপ্য।
এই শিক্ষাকর্মী বলেন, আমরা যেমন মর্যাদা এবং সম্মান নিয়ে বাস করি তেমনি রোহিঙ্গাদেরও এসব কিছু পাবার অধিকার রয়েছে।
উল্লেখ্য, মালালা এবং তার পিতা জিয়াউদ্দিন ইউসুফজাই ২০১৩ সালে শিক্ষাবঞ্চিত নারীদের পক্ষে কাজ করার জন্য মালালা ফান্ড গঠন করেন। ২০১৪ সালে মালালা নোবেল পুরস্কার পান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫