Skip to content

সনিকার ‘হৃদমাঝারে রাখিব’

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: ডিজে সনিকাকে চেনাই যাচ্ছে না। যাবে কি করে! ডিজে পেশায় যুক্ত থাকার সুবাদে সাধারণত পশ্চিমা বেশভূষায় দেখা যায় তাকে। কিন্তু ঈদের একটি টেলিছবিতে নতুন প্রজন্মের এই তারকাকে দেখে চমকে যাবেন যে কেউ। নাম ‘হৃদমাঝারে রাখিব’। পরিচালনায় মাতিয়া বানু শুকু।

এতে সত্তর দশকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন সনিকা। আবার এই সময়ের মেয়ে হিসেবেও পর্দায় আসবেন তিনি।তার কথা, ‘আমাকে এভাবে কেউই দেখেনি। কারণ ডিজে হিসেবে পাশ্চাত্যকেই বেশি উপস্থাপন করি। আশার কথা হলো, সবাই আমার এই নতুন রূপের প্রশংসা করছেন।’
এখানে সনিকার সহশিল্পী শম্পা রেজা, শ্যামল মাওলা, হিন্দোল রয়, শামা প্রমুখ। উত্তরার আশ্রয় বাড়িতেই টেলিছবিটির বেশিরভাগ দৃশ্যের কাজ হচ্ছে। আশুলিয়ার নৌকাঘাটে কিছু দৃশ্যধারণ করা হয়েছে। এটি আসন্ন রোজার ঈদে এসএ টিভিতে প্রচার হবে ‘হৃদমাঝারে রাখিব’।
‘হৃদমাঝারে রাখিব’ ছাড়া ঈদের জন্য ‘দ্য ব্রেকআপ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন সনিকা। মেহদী হাসান জনির রচনা ও পরিচালনায় এতে আরও আছেন অপূর্ব, শখ, রিতিকা। এটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। এদিকে ১২ জুন থেকে জিটিভিতে শুরু হচ্ছে তার প্রথম ধারাবাহিক নাটক ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫