Skip to content

ভারতে প্রথম সমকামি বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক ॥ ভারতে একটি অনলাইন পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে সমকামি নারী যুগলকে উপস্থাপন করা হয়েছে। দেশটিতে বিজ্ঞাপনে সমকামি কাউকে উপস্থাপন করার ঘটান এটাই প্রথম।

বিজ্ঞাপনটিতে এক সমকামি নারীযু গলকে দেখানো হয়েছে, যারা সেদিন পরস্পরের মা-বাবার সঙ্গে সঙ্গীদের পরিচয় করিয়ে দিতে চলেছে।
তিন মিনিটের এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে কোঁকড়া চুলের মেয়েটি আয়নার সামনে সাজগোজ করতে করতে সঙ্গিনীকে জানাচ্ছে তার মায়ের কমলা রঙের প্রতি একচেটিয়া পছন্দের কথা।
সঙ্গিনীটি মন দিয়ে শুনে এবং কিছুক্ষণ পরে একটি কমলা রঙের পোশাক পরে এসে মেয়েটিকে জানায়, সে চায় তাকে যেন তার প্রেমিকার মায়ের পছন্দ হয়, তাই সে নিজেকে এভাবে সাজিয়েছে।
এরপর ক্যামেরায় দেখানো হয়েছে দুই মেয়ের কিছুক্ষণের উষ্ণ বিনিময় এবং পরিবার ও সমাজের সামনে নিজেদের সম্পর্কের স্বীকৃতি চাওয়ার কথা।
সমকামিতা নিয়ে ভারতের সমাজ এবং আইনে হাজার বাধানিষেধ দেশের বহু সমকামি মানুষকেই নিজের পছন্দের জীবনে বাঁচতে দিচ্ছে না, সেখানে এরকম একটি সাহসী পদক্ষেপ নিঃসন্দেহেই ব্যতিক্রমী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫