Skip to content

সুখী হওয়ার নিশ্চিত ১৬ উপায়

লাইফস্টাইল ডেস্ক ॥
ঢাকা: সুখী হওয়ার বিষয়টি কোনো অলিক বা অবাস্তব বিষয় নয়। এর পেছনে কাজ করে নির্দিষ্ট কিছু যুক্তি। ২০১৩ সালে ১৮০ মিলিয়ন মানুষের মাঝে এক গবেষণায় দেখা গেছে, ১৩ শতাংশ মানুষ তাদের সুখী বলে মনে করে। এ লেখায় রয়েছে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে সুখী হওয়ার উপায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
১. মনে রাখুন আপনার সুখের মূল সূত্র
প্রত্যেকে নিজেই নিজের সুখের বিষয়টি নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত। এক্ষেত্রে কোনো বিষয় যদি সুখ নষ্ট করে তাহলে তা ত্যাগ করাই শ্রেয়। যেমন কাজের চাপ যদি বেশি হয় তাহলে সে কাজের দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত।
২. নিয়ন্ত্রণের অযোগ্য বিষয়কে নিয়ন্ত্রণের চেষ্টা
এমন কোনো বিষয় রয়েছে কি, যা আপনি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না? এমন বিষয় থাকলে তার নিয়ন্ত্রণ চেষ্টা বাদ দিন।
৩. অন্যদের সঙ্গে তুলনা নয়
অন্যরা আপনার মতো নয়, আপনিও অন্যদের মতো নন। আপনার চাহিদা, মানসিক অবস্থা, সামাজিক শিক্ষা সবই অন্যদের থেকে পৃথক। আর তাই অন্যদের সঙ্গে আপনার তুলনা করা নিরর্থক।
৪. নিজেকে পুরস্কার দিন
কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে, পরিশ্রমের পর একদণ্ড বিশ্রাম করবেন না। এক্ষেত্রে নিজেকে ভালো খাবার কিংবা উপহার দিয়ে পুরস্কৃত করুন।
৫. শারীরিক অনুশীলন করুন
ব্যায়াম বা শারীরিক অনুশীলন সুস্বাস্থের জন্য প্রয়োজনীয়। আর সুস্থ দেহ মানে সুস্থ মন। তাই শারীরিক অনুশীলন করুন নিয়মি।
৬. পরনিন্দা বাদ দিন
অন্য মানুষের নিন্দা করা হলে তাতে প্রাথমিকভাবে মনের ওপর তেমন প্রভাব নাও পড়তে পারে। কিন্তু পরবর্তীতে তা মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
৭. বিচক্ষণতার সঙ্গে যুদ্ধক্ষেত্র ঠিক করুন
বুদ্ধিমান মানুষেরা সবখানেই যুদ্ধ করতে যান না। এক্ষেত্রে প্রয়োজনীয় স্থানটি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার মানসিক শান্তিও বাড়াবে।
৮. নিজের সঙ্গে সৎ থাকুন
নিজের মনে যে আচরণ বা কাজকে অসৎ বলে মনে হয়, তা বাদ দিন। অন্যথায় এ কাজগুলোই পরবর্তীতে আপনার মনোকষ্টের কারণ হবে।
৯. পরিষ্কার-পরিচ্ছন্নতা
কাজের ক্ষেত্রে আপনি যতই চাপে থাকুন না কেন, টেবিলটি অপরিষ্কার করে রাখার কোনো মানে হয় না। অনুরূপভাবে মানসিক শান্তির জন্য সব ক্ষেত্রেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মূল্য অপরিসীম।
১০. অন্যকে সহায়তা করুন
নিঃস্বার্থে অন্যকে সহায়তা করা আপনার মানসিক শান্তি বাড়িয়ে দেবে। এটি আদতে দীর্ঘমেয়াদে আপনাকে সুখী করে তুলবে।
১১. কোনো বিষয়ে অত্যন্ত মনোযোগী হোন
নির্দিষ্ট একটি বিষয়ে যদি আপনি অত্যন্ত মনোযোগী হন তাহলে অন্য সব বিষয়গুলোর চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। ইউনিভার্সিটি অফ শিকাগোর এক গবেষণায় দেখা গেছে, কোনো বিষয়ে এভাবে মনোযোগী হওয়া আপনার মানসিকতায় প্রভাব ফেলবে, যা সুখের দিকে নিয়ে যাবে আপনাকে।
১২. বেশি করে হাসুন
হাসি মানুষের সুখ বৃদ্ধি করে। সুস্থ রাখতেও সহায়ক এটি। তাই বেশি করে হাসুন এবং সুখী হোন।
১৩. নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন
অন্যের বিষয়ে যারা সারাক্ষণ অভিযোগ করে তাদের এড়িয়ে চলুন। এছাড়া যে কোনো নেতিবাচক মানসিকতার ব্যক্তিই আপনার সুখের জন্য ক্ষতিকর।
১৪. নিজেই হাসুন
অন্য কেউ আপনার হাসির কারণ হলে তারপর যে হাসতে হবে এমন কোনো কথা নেই। নিজের কারণেও হাসি দেওয়া যায়। এটি যে কোনো গুরুগম্ভীর পরিস্থিতি সামলাতে কার্যকর। আর এ হাসি আপনার সুখও বাড়িয়ে দেবে।
১৫. কৃতজ্ঞ হোন
সবকিছুর জন্যই কৃতজ্ঞ হোন। কোনো কাজের জন্য অন্যদের কৃতজ্ঞতা জানান। এটি আপনার মনের সুখ অনেক বাড়াবে।
১৬. আশাবাদী হোন
আশা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি যেমন মানুষের বেঁচে থাকার অবলম্বন তেমন এটি সুখের জন্যও প্রয়োজনীয়। তাই আশা ত্যাগ করা যাবে না কোনোক্রমেই। আর এ আশাই আপনাকে সুখী রাখবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫