বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বলিউডে এবার এন্ট্রি হতে চলেছে আমেরিকান ঞঠ স্টার কিম কার্দাশিয়ানের। যদিও গর্ভের দ্বিতীয় সন্তানকে নিয়েই এখন অত্যন্ত ব্যস্ত এই মডেল অভিনেত্রী। তবে মুম্বাইয়ের বাতাসে তাঁকে নিয়ে উড়ছে অন্য খবর। পরিচালক ফয়জল সইফ তাঁর আপকামিং ফিল্ম ‘ঋড়ৎ অফঁষঃং ঙহষু’ তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছেন কিমকে।
হলিউড স্টার এই প্রস্তাব গ্রহণ করবেন কি না সে বিষয়ে এখনও কিছু না জানালেও পরিচালক ফয়জল সইফ নিশ্চিত যে কিম এই ছবি করবেন। ডায়মেনশন ফিল্মসের এই থ্রিলার হিন্দি, তামিল ও তেলুগু এই তিনটি ভাষায় তৈরি হবে। ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। এই মুভি ভারতের সবচেয়ে বলিষ্ঠ ও ঘিনঘিনে ফিল্ম হবে বলে জানিয়ে ইতিমধ্যেই নিজের ছবি নিয়ে বিতর্ক বাজারে ছড়িয়ে পড়েছেন ছবির পরিচালক।
বর্তমানে অন্তঃসত্ত্বা কিম নিজের শরীরের সঙ্গে কোনও আপোস করতে চান না। রীতিমতো নিউট্রিশনিস্ট রেখে নিজের কেয়ার নিচ্ছেন। প্রেগনেন্সিজনিত কোনও সমস্যা হলে পরামর্শ নিচ্ছেন ডাক্তারের। শুধু সন্তানই নয়, স্বামীর ব্যাপারেও যথেষ্ট যতœবান এই হলিউড রিয়েলিটি শো স্টার।
সম্প্রতি বেটারহাফ ক্যানি ওয়েস্টের জন্মদিন সেলিব্রেশন নিয়ে তোলপাড় হয়েছে বিনোদন দুনিয়ায়। প্রচুর টাকার বিনিময়ে একটি বিশাল এলাকা ভাড়া করে কিম তাঁর স্বামীর জন্য তৈরি করেছিল বাস্কেটবল থিম।
বলিউডে অভিনয় করবেন কার্দাশিয়ান!
আপডেট :June 11, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
