Skip to content

ন্যায়বিচার পাইনি: মুজাহিদের ছেলে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগেও জামায়াতের কেন্দ্রীয় নেতা আলী আহসান মুজাহিদের মৃত্যদণ্ড বহাল থাকায় ন্যায়বিচার পাননি বলে মন্তব্য করেছেন ছেলে আলী আহমদ মাবরুর।

মঙ্গলবার(১৬ জুন’২০১৫) আপিল বিভাগের রায় বহাল রাখার আদেশ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আপিল বিভাগে আমরা ন্যায়বিচার পাইনি। পরবর্তী করণীয় আইনজীবীরা ঠিক করবেন।

মুজাহিদের আপিল আবেদন খারিজ করে দিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫